নীল ছবির ঘটনায় ক্ষোভ, তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ ডিসেম্বর ২০২৪, ২২:০৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৪

আবারও নতুন বিতর্কের সৃষ্টি করেছে ঢাকা রেলওয়ে স্টেশন। দুই মাস আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল চলার পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে নীল ছবি বা অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিক স্টেশনে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে স্টেশন কতৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায় শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

স্টেশন সূত্র বলছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এক যাত্রী পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মহিউদ্দিন আরিফ বলেন, যে স্ক্রিনে এই বিব্রতকর ভিডিও দেখানো হয়েছে, সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি সহজ ভিনসেন্ট কোম্পানির তৈরি। আমরা ইতোমধ্যে তাদের চিঠি দিয়েছি, যাতে ডিসপ্লেতে কোনও অননুমোদিত কিছু না আসে। তবে এত সুরক্ষার পরও এমন কিছু কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর  কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে ‘শেখ হাসিনা আবার ফিরে আসবে’ এমন লেখা প্রদর্শিত হয়েছিল।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
কমলাপুরে বাড়ছে ভিড়, ট্রেনে স্বস্তির ঈদযাত্রা
এ যেন এক অন্যরকম উৎসবমুখর ব্যস্ততা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের