‘আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্নরূপে দেখা যাবে।

রবিবার (৫ জানুয়ারি) গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে, গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির অ্যাকাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন তিনি। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি অ্যাকাডেমির বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে তিনি সমাবেশ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিক-নির্দেশনা দেন।

আনসার ও ভিডিপির অ্যাকাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

মহাপরিচালক বলেন, ‘একটি ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুযায়ী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আত্মনিয়োগ করতে হবে।’ সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সব স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী