পারিবারিক কলহে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জানুয়ারি ২০২৫, ০১:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:১১

২০১৯ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী নাজমা আক্তারকে হত্যার দায়ে স্বামী সুরুজ্জামান ওরফে বকুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত এ রায় দেন। রায় ঘোষণার পরে বকুলকে সাজা পরোয়ারা দিয়ে কারাগারে পাঠানো হয়। 

বকুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার পুটিজানা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।  পেশায় একজন কাঠমিস্ত্রি।

মামলার ঘটনা থেকে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ১১ জুন বিকালে বকুল তার পোশাক শ্রমিক স্ত্রী নাজমা আক্তারকে তাদের সাভার থানাধীন আকরাইনের বাড়িতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বকুলের দুই মেয়ে সুরাইয়া ও সুমাইয়া লোকজনের সহায়তায় বকুলকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় পরদিন নাজমার বাবা আ. আজিজ বাদী হয়ে সাভার মডেল থানায় বকুলকে আসামি করে মামলা দায়ের করেন।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম