‘রমজানে ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে ডিম ও মাংসের দাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

আসন্ন রমজানে ডিম ও মাংসের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে বলে জানিয়েছেন ওয়ার্ল্ড পোল্ট্রি সাইন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সেক্রেটারি মশিউর রহমান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মশিউর রহমান বলেন, ‘ঈদের আগে চাঁদরাতে বাজারে বেশ চাপ থাকে। পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় সবকিছুর দামও বেড়ে যায়। বিষয়টি পুরোপুরিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই দুই দিনের জন্য এক্সট্রা ডিম উৎপাদনও করা যায় না। তবে আমরা আশা করছি, রমজানে ডিম ও মাংস ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

তিনি বলেন, ‘সস্তায় ডিম বিক্রির কথা যখন আমরা বলি, তখন অনেকেই প্রশ্ন করেন তা কীভাবে সম্ভব। যে দেশগুলো ইতোমধ্যে ইনভেস্টমেন্ট ও ডেভলপমেন্ট করে ফেলেছে, সেসব ডেভেলপমেন্ট আমাদের দেশেও করা হয়ে গেছে, এটা হয়তো অনেকেরই জানা নেই। আমরা লেটেস্ট টেকনোলজি নিয়ে এসেছি।’

সেমিনারে আরও ছিলেন– সংগঠনে সেক্রেটারি জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বায়োজিদ মুন্সী, ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম