মেলায় পাঠকের আগ্রহ জুলাই অভ্যুত্থানের বইয়ে

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪

বইমেলায় প্রবেশ করতেই দেখা যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার আর স্বৈরাচারবিরোধী গ্রাফিতি। আছে শহীদদের ছবিও। পাঠকদেরও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে অভ্যুত্থানকেন্দ্রিক বইয়ের প্রতি।

পাঠকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের মাত্র ছয় মাস পার হলেও এখনই এই আন্দোলনের ইতিহাস বিকৃতির একধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ইতিহাস বিকৃতি রোধের পাশাপাশি পরবর্তী প্রজন্মকে জুলাই অভ্যুত্থান সম্পর্কে প্রকৃত ধারণা দিতে গণঅভ্যুত্থান নিয়ে আরও গবেষণাধর্মী বই প্রকাশ করতে হবে।

আদর্শ প্রকাশনীর বিক্রেতা সায়মা জানান, আহম্মদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, ফাহমিদুল হকের জুলাই জাগরণের দিনলিপি, সালাহ উদ্দিন শুভ্রের 'আজাদি' বইগুলো রয়েছে পাঠকদের চাহিদার তালিকায়।

জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান নূর সিয়াম বলেন, অভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন প্রকাশনীর প্রায় ৭০টি বই রয়েছে আমাদের স্টলে। সব বইয়ের বিক্রিই ভালো। এর মধ্যে আরিফ হোসেন সবুজের বাকশাল থেকে স্বৈরাচার, অলিউল্লাহ নোমানের শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি ও আশীফ এন্তাজ রবি'র ট্রেন টু ঢাকা বইয়ের কাটতি বেশি।

আরেক প্রতিনিধি বলেন, অভ্যুত্থানের স্পিরিটকে ছড়িয়ে দিতে এবং বইয়ের লেখার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। পাঠক দর্শকরা এখানে আসছেন। ছবি তুলছেন ও বই কিনছেন। আমাদের বেশিরভাগ বই জুলাই আন্দোলনকেন্দ্রিক এবং সবই পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

প্রথমা প্রকাশনী থেকে জুলাই নিয়ে প্রকাশ পেয়েছে তিনটি বই। 'জুলাই', 'ছাত্র জনতার অভ্যুত্থান' এবং আসিফ নজরুলের লেখা 'শেখ হাসিনার পতনকাল'।

বইমেলায় কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ শাওনের সঙ্গে। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে প্রথম থেকে অংশগ্রহণ করেছি। দেখেছি কী ঘটেছে। বইয়ের পাতায় সেটা আবার ফিরে দেখতে কেমন লাগে সেজন্য জুলাই সংক্রান্ত বই কিনছি। ইতিহাসকে ভিন্নভাবে লিখলেও তা আমরা বুঝতে পারবো।

কলেজ শিক্ষার্থী সৈকত আহমেদ দ্বীপ বলেন, আমরা আন্দোলনের সময় গ্রামে অবস্থান করায় অনেক কিছু দেখতে পারিনি। এখন ফেসবুকে একজন আরেকজনকে দোষারোপ করে। সঠিক ইতিহাস জানার সুযোগ শুধুমাত্র বইয়ের মাধ্যমেই সম্ভব। তাই জুলাই সংক্রান্ত কয়েকটি বই সংগ্রহ করছি।

মূলমঞ্চ

বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শিশুসাহিত্যের মহীরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার শাহাদাৎ। আলোচনায় অংশগ্রহণ করেন শাহাবুদ্দীন নাগরী। সভাপতিত্ব করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আগামীকালের অনুষ্ঠান

আগামীকাল (২০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ২০তম দিনে বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ: রশীদ করীম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন হামীম কামরুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন অনিরুদ্ধ কাহালি এবং সাখাওয়াত টিপু। সভাপতিত্ব করবেন সুব্রত বড়ুয়া।

নতুন বই

আজ বইমেলায় ২৭টি কবিতা ও ৬টি উপন্যাসসহ মোট ৭০টি নতুন বই এসেছে।

 

/এমএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
কনির চোখে নতুন ‘দ্য গডফাদার’
প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম