ফেব্রুয়ারিতে ১৮৯ নারী নির্যাতন, ধর্ষণের শিকার ৪৮: মহিলা পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ মার্চ ২০২৫, ১৭:১১আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৭:২৯

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে ৭২ জন কন্যা এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন কন্যাসহ ৪৮ জন। ৩ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

রবিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে একথা জানায় মহিলা পরিষদ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫ জনকে, এর মধ্যে ৪ জন কন্যা। পাশাপাশি যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন, যার মধ্যে ৬ জন কন্যা।

মহিলা পরিষদ জানায়, উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করেছেন ১ জন নারী, অগ্নিদগ্ধ হয়েছেন ১ জন। ৫ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে, তার মধ্যে ১ জন কন্যা। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন, যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩ জনকে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৫ জন, এর মধ্যে ১ জন কন্যা। ৩ জন গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছেন। এছাড়াও ১ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছেন। ১ জন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। এছাড়া ৩ কন্যাসহ মোট ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান