যুক্তরাজ্যে কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টারের প্রথম সভা

লন্ডন প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৮

যুক্তরাজ্যে কাজী নজরুল ইসলাম কালচারাল সেন্টারের প্রথম ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগীত শিল্পী আলাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শিবলু রহমানের সঞ্চালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের মহাপরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।

তিনি বলেন, সারা বিশ্বে নজরুলকে ছড়িয়ে দিতে কমিউনিটির সকল পর্যায়ের মানুষকে সম্পৃক্ত করে কাজ করে যেতে হবে। প্রবাসে নতুন প্রজন্মের কাছে নজরুলকে তুলে ধরতে কাজ করতে হবে।

সংগঠনের আহ্বায়ক এমাদুর রহমান এমাদ সংগঠনের কার্যপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিষদ আলোচনা করেন এবং আগামী মাসে নজরুল জয়ন্তী পালনে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন– সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, সংগীত শিল্পী রওশন আরা মণি, সোহেল আহমেদ সাদিক, জান্নাত কুরেশী, তাহমিনা আক্তার শিপু, মীর আব্দুর রহমান, ময়নুল ইসলাম, হাবিবুর রহমান বাবলু, কাহার সালাম, সলমান মুরাদ, তাজুল ইসলাম, অপু ইসলাম, আবু তৈয়ব কাওছার, কামরুজ্জামান চৌধুরী, মাকসুদুল মিয়া, সাজমিন আক্তার পারুল, সোনিয়া তাছমিন, আবুল কাসেম বিপ্লব, মো. মুজিবুর রহমান প্রমুখ।

সভায় যুক্তরাজ্যসহ সারা বিশ্বে নজরুল চেতনা ও বাংলাদেশি কৃষ্টি-কালচারকে এগিয়ে নিতে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

/আরকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি