মানবপাচার রোধে দালালদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৫:৫২আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৯

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভুক্তভোগীরা মানবপাচারের শিকার হচ্ছে। যেসব দালালের কারণে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে, তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নেওয়া হলে মানবপাচার রোধ করা দুরূহ হবে। এজন্য মানবপাচারের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ঢাকায় ইতালি  দূতাবাসের প্রথম সচিব এবং অভিবাসন বিশেষজ্ঞ গুইসেপ জিয়োভানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে ফিরে আসা অভিবাসীদের আত্মীকরণের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘সবাই বলে ভূমধ্যসাগর একটি কবরস্থান। কিন্তু কারা এই মৃত্যুর জন্য দায়ী।’

ইতালি জীবন রক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দেশে মানবপাচারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিবাসীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য অন্যদেশে যায় এবং সেটিতে কোনও সমস্যা নেই।’

ভূমধ্যসাগরে নৌকাডুবি

ভাগ্যান্বষণে ইতালি যেতে চেয়েছিলেন মাদারিপুরের মো. বেলাল হোসেন। দালালকে ১৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেও স্বপ্নের দেশে যেতে পারেননি। ভূমধ্যসাগরে নৌকাডুবির কারণে ২৭-২৮ ঘণ্টা পানিতে ভেসে থাকার পর একটি ট্রলার তাকে উদ্ধার করে লিবিয়া নিয়ে আসে। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় বাংলাদেশ ফেরত আসেন বেলাল হোসেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে ঢাকা ফেরত আসার প্রায় ১৬ মাস পার হলেও তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে ওই দালালের নাম বলেননি। তিনি জানান, নাম প্রকাশ করলে তার ক্ষতি করা হবে বলে হুমকি দিয়েছে ওই দালাল।

রাজনৈতিক আশ্রয়

ইতালি দূতাবাসের প্রথম সচিব গুইসেপ জিয়োভানি অনুষ্ঠানে জানান, গত তিন বছরে ইটালিতে ৬০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।

তিনি বলেন, ‘ইতালিতে যারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, তাদের মধ্যে দুই শতাংশ সফল হন। বাকিদেরকে ফেরত পাঠানো হয়।’

ইতালিতে দুই লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে অবস্থান করছেন। তাদেরকে ইটালির প্রয়োজন রয়েছে। কিন্তু অবৈধপথে অভিবাসীদের ইটালি যাওয়া বন্ধ করা দরকার বলে জানান রাষ্ট্রদূত।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম