রাজধানীর মুগদায় ঋণগ্রস্তসহ পারিবারিক বিবিধ সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে মো. শহীদ মিয়া (৪৬) নামে রিকশা চালক গঁলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোমেন মঙ্গলবার ভোরে তার মৃতদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন।
সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের ওয়াহেদ আলী ও মা খোদেজা বেগমের ছেলে। বর্তমানে মুগদার উত্তর মান্ডা বড় পাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় একজন রিকশায় চালক। তার পাঁচ মেয়ে দুই ছেল রয়েছে।
মৃতের ছেলে মাজেদুল ইসলাম ফয়সাল জানিয়েছেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের রুমে সবার অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা দেখতে পায়। পরে পুলিশকে সংবাদ দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠান।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা জানিয়েছেন, তাদের সংসারে অভাব অনটনসহ পারিবারিক নানাবিধ সমস্যা, অনেক টাকা ঋণ। এসব নিয়ে চিন্তিত পরে, হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন। এছাড়া অন্য কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলেও জানান তিনি।