চিফ হুইপকে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৬, ১৯:২৭ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:২৭

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এ এম হাসান নাসিম নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ নির্দেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রায়হানুর রহমান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। 

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, আদালত জামিন ও রিমান্ড উভয় আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) জামিনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাদি মো. নজরুল ইসলাম গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার বাসায় অবস্থানকালে দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোস্ট প্রচার করা হচ্ছে। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর ১৭ এপ্রিল রাত ৮টার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শের-ই-বাংলা নগর এলাকা থেকে এ এম হাসান নাসিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জড়িত অন্য অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার, আরও আলামত উদ্ধার এবং ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

 

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
আদালত থেকে পালানো সেই কাউসার আবার কারাগারে
ঢামেকে কারাবন্দির মৃত্যু
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
সর্বশেষ খবর
উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
উত্তরা পশ্চিম থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা