রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডে বাসা থেকে এবিএম আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাটি ঘটে।
সহকর্মী হাফিজুর জানিয়েছেন, জিসান ২০১৮-১৯ শিক্ষার্ষে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে পপুলারে চাকরি করছিলেন। কয়েকজন মিলে হাবিবুল্লাহ রোডের একটি বাসায় থাকতেন তিনি। তার রুমমেট দীপ্ত সিংহ দুপুরে বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন।
কোনও সাড়াশব্দ না পেয়ে, দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে, কীভাবে তিনি মারা গেছেন, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার রুমমেট।
রুমমেট আরও বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখছিলাম, জিসান তার বাড়িতে স্বজনের কথা বলেছিল।
তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব।
সত্যতা নিশ্চিত করে, ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।








