শহীদ মিনারে শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা মঙ্গলবার, বনানীতে দাফন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৬, ১৫:৪৮ আপডেট : ২৯ জুন ২০২৬, ১৫:৪৮

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। সোমবার (২৯ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ছেলে সাদাত মনোয়ার এ তথ্য জানিয়েছেন।

মুস্তাফা মনোয়ারের মরদেহ হাসপাতাল থেকে ধানমন্ডির ১ নম্বর সড়কে তার বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল পর্যন্ত মরদেহ রাখা হবে। এরপর আবার হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে।

সাদাত মনোয়ার সাংবাদিকদের জানান, ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করে দুপুর ১২টায় মরদেহ বাসভবনে আনা হয়।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় সর্বপ্রথম মুস্তাফা মনোয়ারের মরদেহ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে বলে জানিয়েছেন চিত্রশিল্পী মনিরুজ্জামান।

শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাবেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

সবশেষে বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে বরেণ্য এই শিল্পী।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির
অভিনেতা নানা পাটেকার মারা গেছেন
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌ বাহিনী সদস্যের মৃত্যু
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
‘আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি’, মেসির বিদায়ী ম্যাচে বেনিন কোচের ক্ষোভ
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
১৫২ বন্দিসহ কারাগার ভেঙে পালিয়ে যান লাল্টু, কাঁঠালের ভেতরে অস্ত্র দিয়েছিল কে?
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি