সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ১৩:০৩আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৩:২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ জন বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (২৯ মার্চ) এক শোক বার্তায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আসির প্রদেশে অভিবাসী ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) আরিফুজ্জামানসহ দুই জন কর্মকর্তা ঘটনাস্থলে যান।’

ইমরান আহমদ বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার খবর পাওয়া পর থেকেই সার্বক্ষণিক সহযোগিতা করছেন। নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।’

কনস্যুলেট সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি অভিবাসীকর্মী। দুর্ঘটনায় ২৪ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। নিহতদের মধ্যে ১২ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। দূতাবাসের পক্ষ থেকে আহত ১৮ জনের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ’

/এসও/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম