গুলশান, কল্যাণপুর, নারায়ণগঞ্জ: একই অস্ত্র জঙ্গিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ১৮:২৬আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২০:০১

একে ২২

গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় একই অস্ত্র ব্যবহার করে জঙ্গিরা। অভিযানের পর গুলশান ও পাইকপাড়া থেকে একে-২২ রাইফেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে পিস্তল, ধারালো অস্ত্র ও বাইনোকুলারসহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়। আর কল্যাণপুরে অভিযান শেষে জঙ্গি আস্তানা থেকে একই ধরনের পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়।
রাজধানীর গুলশান, কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ার অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় জঙ্গিরা একে-২২ রাইফেল, নাইন এমএম পিস্তল ও হাতে তৈরি গ্রেনেড ব্যবহার করে। পরদিন সকালে হলি আর্টিজানের অভিযান শেষে সেখান থেকে চারটি পিস্তল, একটি একে ২২, চারটি অবিস্ফোরিত আইইডি, একটি ওয়াকিটকি সেট ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর প্রায় ২৬ দিন পর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে উদ্ধার করা হয়, ৪টি পিস্তল, ২২ রাউন্ড গুলি, ১২টি অবিস্ফোরিত গ্রেনেড, একটি তলোয়ার, একটি দা, চায়না চাকু তিনটি, ছোট ছুরি সাতটি ও ৫ কেজি বিস্ফোরক। তবে শনিবার নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযান শেষে যে একে ২২ রাইফেলটি উদ্ধার করা হয়, সেটিও কল্যাণপুরের আস্তানা থেকে পালানোর সময় জঙ্গি মানিক নিয়ে গিয়েছিল বলে জানান পুলিশ কর্মকর্তারা। এছাড়া পাইকপাড়া থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার কবরস্থান সংলগ্ন তিনতলা বাড়িতে পুলিশের ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযানে দুই সহযোগী মানিক ও ইকবালসহ জঙ্গি তামিম আহমেদ চৌধুরী নিহত হয়।
আইজিপি এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘অভিযান শেষে তিনি ওই বাড়িতে যান। সেখানে নিহত তিন জঙ্গির সঙ্গে এ কে ২২ রাইফেল, পিস্তল, গ্রেনেড ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখা যায়।’

আরও পড়তে পারেন: স্নাইপারের গুলিতে যেভাবে শেষ হলো ৩ জঙ্গি

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?