বাতিল হলো ঢাবি’র সান্ধ্যকোর্সে ভর্তির ‘বিতর্কিত’ সেই পরীক্ষা

ঢাবি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ১১:৩১আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৫:৩৪

ভর্তি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুরোধে সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তির ‘বিতর্কিত’  পরীক্ষা বাতিল করেছে ব্যবসা শিক্ষা অনুষদ। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১-১২টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই তা বাতিল করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান নিজেই। 

তিনি বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়ে আমি অবগত ছিলাম না। পরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের ভিত্তিতে ডিনকে পরীক্ষা বাতিলের অনুরোধ জানাই। এরপর পরীক্ষা বাতিল করা হয়।’ 

পরীক্ষা স্থগিতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আব্দুল মঈন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি মেনেই পরীক্ষা নিচ্ছিলাম। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্যই আপাতত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা প্রণয়ন পর্যন্ত সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম স্থগিত রাখে কর্তৃপক্ষ। প্রণয়নের পর নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম চালাতে বলা হয়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য নীতিমালা প্রণয়নের কাজ স্থগিত রয়েছে। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ-উপাচার্যকে না জানিয়ে ভর্তি নেওয়ার তারিখ ঘোষণা করে অনুষদটি। অবশেষে উপাচার্যের অনুরোধে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো। 

আরও পড়ুন- ঢাবিতে ‘বিতর্কিত সান্ধ্যকোর্সে’ গোপনে ভর্তি পরীক্ষা!

/এসআইআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডির নিয়োগ বাতিল
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
মাত্র কয়েক মিনিটের শ্বাস-প্রশ্বাসেই কমতে পারে স্ট্রেস
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা