‘প্রধানমন্ত্রীর সৌদি সফর ব্যাপক অর্থনৈতিক সুফল বয়ে আনবে’

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৫ জুন ২০১৬, ২২:৪০আপডেট : ২৫ জুন ২০১৬, ২২:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি সফর খুব শিগগিরই বাংলাদেশের পণ্য, জনশক্তি, বিনিয়োগ এবং পর্যটনশিল্পে ব্যাপক অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান। সম্প্রতি প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ডক্টর আবুল হাসান, ইকোনমিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব আবুল হাসান বলেন, গত ৫ জুন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বৈঠকে সৌদি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী বিনিয়োগের আহ্বান জানালে তাৎক্ষণিকভাবে আল-বাওয়ানী গ্রুপ বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া ওই বৈঠকে সফররত বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার নানা বিষয় জানান।

চামড়াজাত, হিমায়িত খাদ্য, ঔষধ, পাটজাত, প্লাস্টিক সামগ্রী, সিরামিক্স, জাহাজ নির্মাণ এবং কৃষিখাতে বিপুল সম্ভাবনার বিষয়টি বৈঠকে তুলে ধরা হলে সৌদি ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেন জানিয়ে ড. হাসান বলেন, এ বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সৌদি ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এ জন্য বাংলাদেশের বোর্ড অব ইনভেস্টমেন্টের শাখাওয়ারী পর্যবেক্ষণের মাত্রাভিত্তিক বিনিয়োগ সারাংশ তৈরি এবং তা সৌদি ব্যবসায়ীদের কাছে উপস্থাপনের জন্য প্রস্তুতি চলছে।

ড. হাসান জানান, আগামী বছরের মার্চে জেদ্দায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে বাণিজ্যিক ও বিনিয়োগ পর্যবেক্ষণ উপস্থাপন করার জন্য সৌদি ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশি বক্তা চাওয়া হয়েছে। তবে আগামী জানুয়ারি মাসে ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য সৌদি ব্যবসায়ীরা এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।

সৌদি চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে পর্যটনশিল্প বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে জানিয়ে ড. হাসান বলেন, সৌদিতে বাংলাদেশের ট্যুরিজম বিস্তারে চিন্তাভাবনা শুরু করা হয়েছে। কারণ শুধুমাত্র ট্যুরিজমেই সৌদি আরব বছরে প্রায় ৭৬ বিলিয়ন রিয়াল খরচ করে থাকে। এই টার্গেটে এগোতে পারলে বাংলাদেশ পর্যটনশিল্পেও ব্যাপক লাভবান হবে।

এর আগে, গত ১৭ জুন প্রবাসীদের জন্য দূতাবাসের দেওয়া এক ইফতার মাহফিলে রাষ্ট্রদূত গোলাম মসিহ্ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে সামরিক সহযোগিতা চাওয়ার প্রেক্ষিতে খুব শিগগিরই সৌদি ডিফেন্স ডেলিগেশন বাংলাদেশ সফর করবে। এছাড়া সীমিত আকারে দূতাবাসের সুপারিশের মাধ্যমে সৌদি আরবে চিকিৎসক ও প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়টিও জানিয়েছিলেন তিনি।
/এমও/

সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম