বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ

মসজিদটির সংস্কার হয়েছিল ‘অদৃশ্য আদেশে’

আতিক হাসান শুভ
০৮ জুলাই ২০২১, ১০:০০আপডেট : ০৮ জুলাই ২০২১, ১০:০০

বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে পুরান ঢাকার কাজীবাড়ি মসজিদ।

পুরান ঢাকার কলতাবাজার হাজী আব্দুল মজিদ লেনে গেলে দেখা যাবে দুই শ’ বছরের পুরনো কাজী আবদুর রউফ জামে মসজিদ। এলাকায় কাজীবাড়ি মসজিদ নামেই পরিচিত। প্রায় দুই শ’ বছর আগে কাজী আবদুর রউফ ও সৈয়দ পরিবার মসজিদটি প্রতিষ্ঠা করেন।

মসজিদের ভেতরে-বাইরে দেয়াল বর্ণিল টাইলসে আবৃত

কাজী আবদুর রউফের পূর্বপুরুষদের রেখে যাওয়া এ স্থানে বহুকালের পুরাতন জীর্ণ দালানি মসজিদ ছিল। পরে ১৯১৫ সালে তা ভেঙে পুনরায় নির্মাণ করা হয়। জনশ্রুতি আছে অদৃশ্য আদেশপ্রাপ্ত হয়েই নাকি মসজিদটি ভাঙা হয়।

মসজিদের ভেতরে-বাইরে দেয়াল বর্ণিল টাইলসে আবৃত। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির প্রশস্ততা একেবারেই কম। একসঙ্গে পঞ্চাশজন মুসুল্লি নামাজ আদায় করতে পারেন।

ছোট হলেও মসজিদের গায়ের কারুকার্য যে কাউকে মুগ্ধ করবে। অনেক দূর থেকেও লোকে এখানে আসে ইবাদত করতে। পর্যটকরাও পুরান ঢাকার মসজিদটি না দেখে যান না।

এক গম্বুজ বিশিষ্ট মসজিদটির প্রশস্ততা একেবারেই কম

মসজিদ পরিচালনায় নির্দিষ্ট কোনও ইমাম, মুয়াজ্জিন বা খতিব নেই। নেই সুনির্দিষ্ট আয়ের উৎসও। স্থানীয়দের দানেই এটি চলছে। পাশে থাকা দারুল উলুম মহিউস সুন্নাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা ইউসুফ এখন মসজিদটির খেদমত করছেন। তার আগে দায়িত্বে ছিলেন একই মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মশিউর রহমান। মসজিদটির সংস্কার হয়েছিল ‘অদৃশ্য আদেশে’

মাওলানা ইউসুফ জানান, দুই শ’ বছরের পুরনো মসজিদটি দেখতে ও এর ইতিহাস জানতে অনেকেই আসেন। এলাকার প্রবীণ ও দেয়াল লিখন থেকে এর কিছু ইতিহাস জানা গেছে।

/এফএ/
সম্পর্কিত
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
মুঘল স্থাপত্যের নীরব সাক্ষী ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ বছরের পুরোনো আরিফাইল মসজিদ
সর্বশেষ খবর
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’