৫ দফা দাবিতে একমঞ্চে বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ২২:১০ আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২৩:০২

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ পাঁচ দফা দাবিতে একমঞ্চে থেকে আগামী দিনে আন্দোলন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়া। রবিবার (৭ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

দলগুলোর অন্য দাবিগুলো হচ্ছে– নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার পদত্যাগ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের আগে ও পরে মোতায়েন রাখা, ইভিএম ব্যবহার না করা, নিরাপদ সড়কের দাবি ও কোটা সংস্কার আন্দোলনে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া।

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জামায়াতের যুক্ত থাকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আ স ম আব্দুর রব বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে ঐক্য করছি। মুক্তিযুদ্ধের পক্ষের সব দল এখানে থাকতে পারবে। তবে বিএনপির সঙ্গে অন্য কেউ থাকবে কি-না তা আমরা বলতে পারবো না। বাংলাদেশের জনগণ চায় আমরা ঐক্যবদ্ধ হয়ে বর্তমান স্বৈরচারের বিরুদ্ধে আন্দোলন করি।’

জেএসডি সভাপতি বলেন, ‘একই মামলায় অন্যদের জামিনের পরও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেন জেলে? আমরা জানি না। আমরা খালেদা জিয়াসহ কোটা ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে গিয়ে এবং গায়েবি মামলায় আটক সবার মুক্তি চাই। জনগণ আজ শঙ্কিত। সবাই ঐক্য চায়। এটা সবার চাওয়া। আমরা আগামীতে বসে আন্দোলন কর্মসূচি ঠিক করবো।’

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তিসহ ৫টি মৌলিক দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এগুলোর ওপর ভিত্তি করে আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলবো। এই দাবিগুলো আদায় করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করবো।’

মওদুদ বলেন, ‘ আমাদের দাবি- খালেদা জিয়ার মুক্তিসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি ও কোটা সংস্কার, নিরাপদ সড়কের দাবিতে আদোলনকারীদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন ও  নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করা।’

বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের মধ্যে প্রথমবাবের মতো আনুষ্ঠানিক এই বৈঠক অনুষ্টিত হলো। বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন– আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর অব. মান্নান, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এছাড়া বৈঠকে বিএনপিপন্থী ড. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এএইচআর/আইএ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আগরতলায় আ.লীগের নেতারা, আখাউড়া স্থলবন্দর ঘেরাও করে বিএনপির বিক্ষোভ
বগুড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতারা বলছেন ‘আ.লীগের সন্ত্রাসীরা দিয়েছে’
সর্বশেষ খবর
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল আছে: ট্রাম্প
জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল আছে: ট্রাম্প
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি