জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছে বিএনপি: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আজকে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। যুগপৎ কিংবা যে কোনও পন্থায় হোক ঐক্য গড়ে তোলা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার দাবি আদায়ে খুব শিগগিরই এই বিষয়ে সুরাহা হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহ মোয়াজ্জেমের স্মরণ সভায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে। প্রথমে সরকার পতনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে। এরপর আগামীর রাষ্ট্র মেরামতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হবে।

জঙ্গিবাদকে পুঁজি করে যারা দেশটাকে লুটপাট করছে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা জরুরি মন্তব্য করে গয়েশ্বর বলেন, যারা লুটপাটের মাধ্যমে সম্পদ লুণ্ঠন করে তারাই উন্নয়নের কথা বলে। স্বাধীন দেশ পাকিস্তানের চেয়ে অন্ধকারে চলে যাচ্ছে। জনগণের অর্থ লুণ্ঠন করা, প্রতারণা করার ফল অনেক ভয়াবহ হয়েছে।

সরকার ক্ষমতায় থাকতে সবরকম চেষ্টা করছে, দেশে বিদেশে ছুটছে— জানিয়ে বিএনপি এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সকলে মিলে সরকার হটিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে, রাষ্ট্রের অনেক সংস্কার করা প্রয়োজন। সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

এসময় গয়েশ্বর রায় সরকারকে টিকিয়ে রাখতে প্রশাসনের কর্মকর্তাদের অতিউৎসাহী ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ  রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সহসভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী