তারেক রহমানকে আইন করে নিষিদ্ধ করতে হবে: নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৪১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা ‘খুনের রাজনীতি’ করে তাদের আইন করে নিষিদ্ধ করার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১০ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় এ দাবি জানান তিনি।

জনসভায় সভাপতির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা দেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাদের মূল উৎপাটন করতে হবে। ওই সন্ত্রাসীদের নেতা, তারেক রহমানসহ খুনিদের নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি, আইন করে তাদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ।’

নাছিম বলেন, ‘১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিল, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে জনগণ তাদের জবাব দিয়েছে।’

/এমআরএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
১৫ আগস্টে নাশকতা পরিকল্পনার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে
সর্বশেষ খবর
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
বিদ্যুৎকেন্দ্রে চুরি করতে গিয়ে বড় বিপদে দুই বন্ধু, ৯৯৯-এ কল করে বাঁচলেন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন