‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, শেখ হাসিনার ব্যাপারে চুপ থাকার সুযোগ নেই। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অবিলম্বে তাকে ফেরত চাইতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ফ্যাসিস্ট হাসিনার বিচার হতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ গঠনে বিলম্ব করা অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতা। পতিত স্বৈরাচার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু এবং খুনি বাহিনী প্রতিশোধের স্পৃহায় মত্ত হয়ে আছে। রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না আনা বর্তমান সরকারের অদূরদর্শি সিদ্ধান্ত।

ট্রাইবুনালের আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংশোধিত আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণহত্যা এবং গুমের দায়ে আওয়ামী লীগ এবং দলটিকে গণহত্যার ক্ষমতায়নের জন্য ১৪ দল এবং জাতীয় পার্টিরও বিচার হতে হবে।

তিনি আরও বলেন, পাঠ্যক্রম সংশোধন কমিটিতে এ সংক্রান্ত বিশেষজ্ঞ এবং বিজ্ঞ আলেমদের অন্তর্ভুক্ত করে বিতর্ক এড়াতে হবে।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী