যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২১, ২২:২৯আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৩০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বুধবার (২০ জানুয়ারি) যুবলীগের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সহ সম্পাদক আব্দুল আজিজ।

তিনি জানান, করোনাভাইরাসের কিছু উপসর্গ দেখা দিলে গতকাল আমাদের চেয়ারম্যান শেখ পরশের করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে রিপোর্টে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান  আব্দুল আজিজ।

সর্বশেষ মঙ্গলবার যাত্রাবাড়ী দনিয়া কলেজ মাঠে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশ।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার করোনা পজিটিভ হন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বর্তমানে তিনিও বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী