অমুক ভাই, তমুক ভাইকে মেনটেইন করতে হবে কেন, প্রশ্ন কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমার খারাপ লাগে ছাত্রলীগের কর্মীরা যখন ফোন দেয়, মেসেজ করে। আমি বলি ছাত্রলীগ করলে ভালোভাবে করবে। তারা খুব বড় গলায় বলে আমি অমুক ভাইকে মেইনটেইন করি। আমি তমুক ভাইকে মেইনটেইন করি। ভাইকে মেইনটেইন করতে হবে কেন? এটা কোন কথা? এটা তো ছাত্রলীগের জীবনেও দেখিনি। ভাইকে মেইনটেইন করতে হবে কেন? মেইনটেইন করতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে। মেইনটেইন করবে শেখ হাসিনার সততা, সাহসকে। মেইনটেইন করবে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে। ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন।

এর আগে অতীতে সভায় দাওয়াত করে দীর্ঘ সময় বসিয়ে রাখার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, নেতাদের বসিয়ে রেখে... তাহলে দাওয়াত দিচ্ছো কেন? একেক জন লম্বা বক্তৃতা! সময় বুঝে বলতে হবে। মেইনটেইন টেনটেইন যেন আর শুনতে না পাই। ছাত্রলীগকে সম্পূর্ণ সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
এখনও কোন অঞ্চলের মানুষ পাতার পোশাক পরে, জানেন কি?
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
‘বাজারের যা অবস্থা আগে যেখানে বেশি কিনতাম, এখন কম কিনতে হয়’  
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস