বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ, জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৫:২৬ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের রেশ আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই এখনও বয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকার নয়, বিএনপিই পাগল হয়ে গেছে। বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে পাড়ায়-মহল্লায় অবস্থান নিয়েছিল। বিএনপির লোকজন যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তারা অবস্থান নেয়। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সারা দেশে থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবে। ওই দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ওই দিনের গণমিছিল বন্ধ করা মানে বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া। গণমিছিলের কারণে সমস্যা হতে পারে। আপনারা (বিএনপি) ঢাকার বাইরে গিয়ে মিছিল করুন। এসব বিষয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা সংঘাতের আশঙ্কা করছে। তা থেকে এড়িয়ে চলতে হবে। ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনও উসকানি দেবেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির ১০ দফা দাবিতে কিছু দেখছে না আওয়ামী লীগ। এসব দাবি জনগণের কাছে কোনও দাম নেই। দেশের জনগণ বাঁচতে চায়। দেশের প্রবৃদ্ধি আবারও বাড়তে শুরু করেছে।

বিএনপি ১০ ডিসেম্বর যা চেয়েছে, তার কিছু করতে পারেনি দাবি করে তিনি বলেন, তারা সরকারকে লাল কার্ড দেখানোর কথা বলেছিল। কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপির গণসমাবেশে আমরা জয়-পরাজয় কিছু দেখছি না। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে ছিল সেদিন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
৬৩-তেও উজ্জ্বল ডেমি মুর, জানালেন সৌন্দর্যের বিশেষ মন্ত্র
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
ছেলেদেরই সব মজা করতে হবে কেন: শোভিতা ধুলিপালা
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ