‘বিএনপির মতো পাকিস্তানের তাঁবেদারি রাজনীতি আমরা করি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৩ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৩

‘যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মতো ‘আদর্শহীন রাজনীতি করে না’ বলে মন্তব্য করে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আমাদের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বিএনপির মতো পাকিস্তানের তাঁবেদারি রাজনীতি আমরা করি না।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বিএনপির নেতাদের বলতে চাই, জনগণকে আপনারা ভিকটিম বানানোর স্পর্ধা দেখাবেন না। জনগণের অধিকার, অর্থাৎ জনগণের জানমালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান, তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন। স্বাধীনতার পর এই প্রথম এ দেশের মেহনতি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো উপভোগ করছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হয়েছে। এই প্রথম খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। বিএনপির বাংলাদেশের এই কৃতিত্ব পছন্দ হচ্ছে না।’

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত যদি কোথাও জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, অগ্নিসন্ত্রাস করে, তাহলে তারদের রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের নেতারা।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
নদীতে মিললো আ.লীগ নেতার ভাসমান মরদেহ,পরিবারের দাবি হত্যা
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
সর্বশেষ খবর
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
প্লেব্যাক থেকে বিরতীর পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতীর পর নতুন গানে অরিজিৎ
ঢাকা ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকা ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি