খালেদা জিয়াকে বিএনপি মাইনাস করে দিয়েছে: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫০ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটি মাইনাস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে তারা এসেছিল। তখন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কথা বলে নাই, খালেদা জিয়ার মুক্তির কথাও বলে নাই। এখনও বলে না। খালেদা জিয়াকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর খালেদা জিয়ার দরকার নাই।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘আজ অনেকেই অনেক কথা বলেন। তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা জীবনে উন্নয়ন করে নাই, উন্নয়ন করতে পারে নাই, তারা কীভাবে উন্নয়ন দেখবে? তারা বিদ্যুৎ দিতে পারেনি, মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন দেখতে পারবে না।’

বিএনপি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাতারবাড়ী (গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র– এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে হবে।’

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মকছুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী প্রমুখ।

/এএইচএ/আরকে/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার