পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৩২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৩২

নিজের প্রার্থিতা ফেরত ও প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। এজন্য শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে পৃথক দুটি আপিল করেছেন রিটার্নিং কমিশনের সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  । এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বৈধ হয়।

শনিবার আপিল দায়েরের শেষ দিন নিজের প্রার্থিতা ফেরত ও পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে দুটি আপিল দায়ের করেন। এসময় তিনি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিলে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ করেন। দুটি আপিলই আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টায় শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিল দায়েরের সময় শনিবার শেষ হয়েছে। ইসি সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, এ পর্যন্ত মোট আপিল দায়ের হয়েছে ৫৬১টি। যার মধ্যে ১৩০টি দায়ের হয়েছে শেষ দিনে। কবে কতজন স্বতন্ত্র বা দলীয় প্রার্থীর বিরুদ্ধের পক্ষে বিপক্ষে, তা এই মুহূর্তে বলা যাবে না। রবিবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কমিশন শুনে সিদ্ধান্ত দেবেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি