সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৬:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকাল ৪টার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন তিনি। জনসভায় সভাপতির বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। জনসভায় যোগ দিতে দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন।

ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেন দুপুরের আগেই। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন তারা। এখনও অনেক নেতাকর্মী জনসভাস্থলের দিকে আসছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের নানান ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-প্লাকার্ড নিয়ে আসছেন জনসভায়। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা ব্যানার-প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে আসছেন।

ছবির হাটের গেট, টিএসসি সংলগ্ন গেট, রমনা কালিমন্দির গেট, তিন নেতারা মাজার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করবেন জনসভায়। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশি-বিদেশি নানান ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন বছরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নতুন এমপিরা আজই শপথ নিয়েছেন, শিগগিরই নতুন সরকার গঠিত হবে। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই জনসভা খুবই গুরুত্বপূর্ণ।

মঞ্চে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পাশাপাশি চলছে সাংস্কৃতিক পরিবেশনাও।

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় শেখ হাসিনা

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে