‘যুবলীগের প্রধান কাজ সাধারণ মানুষের পাশে থাকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বর্তমান যুবলীগের অন্যতম লক্ষ্য মানবিক ধারাকে গতিশীল করতে নেতৃত্ব দেওয়া এবং প্রতিবিপ্লবীদের প্রতিহত করে মানুষের সুখে-দুঃখে সাথী হওয়া। এ লক্ষ্যে যুবলীগ ইতোমধ্যে অনেক মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আপনাদের সচেষ্টা ও কৃতিত্বে মানবিক যুবলীগে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে রংপুর বিভাগের শীতার্ত মানুষের জন্য রংপুর মহানগর, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলা যুবলীগের প্রতিনিধিদের কাছে শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, যুবলীগের সব নেতাকর্মী মানুষের পাশে থাকবে, এটাই আমাদের প্রত্যয়। প্রতিটি মানুষের যেন জীবনের উন্নতি হয়, প্রতিটি ছেলে-মেয়ে লেখা-পড়া শিখে মানুষ হয়, ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায় সেটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, যুবলীগ বঙ্গবন্ধুকন্যার বিশ্বস্ত ভ্যানগার্ড। ইতিহাস সে কথায় বলে। যুবলীগের জন্মলগ্ন থেকেই এদেশের জন্য, জাতির জন্য যে আত্মাহুতি দিয়েছে তার অসংখ্য প্রমাণ রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক ডিউক এমপি, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেওয়ায় বাড়িঘরে হামলা চালালেন যুবলীগ নেতা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
‘থানার সামনে থেকে আটক যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’
সর্বশেষ খবর
‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’
‘মাত্র এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া সম্ভব’
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনিবার্য কারণে একনেক সভা স্থগিত
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
অনুষ্ঠানের মাঝপথে বন্ধ করা হলো শিল্পা রাওয়ের গান, মঞ্চে কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া