গণতন্ত্রকে মুক্ত করে আমরা ঘরে ফির‌বো: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৯, ১২:৫৯আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৫:০৮

মানববন্ধনে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আন্দোলন শুরু হয়েছে। নেত্রীকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফির‌বো।’

শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি রাস্তায় নেমেছে। আন্দোলনকে বেগবান করতে আমরা বরিশাল, চট্টগ্রামে সমাবেশ করেছি। ২৫ তারিখে খুলনায় করবো। পর্যায়ক্রমে সব বিভা‌গে হ‌বে। তারপর সব জেলাতে সমাবেশ করা হবে।’

দুদু ব‌লেন, ‘পেটের তাগিদে শিক্ষকরা রাস্তায়, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নেই।  শ্রমিকের শ্রমের মূল্য নেই, আদালতে গিয়ে বিচারকের সামনে খুন করা হচ্ছে। পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে। এই দেশে স্বাভাবিক কোনও নির্বাচন হয় না। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছে। এভাবে চলতে থাকলে আমরা ভুলে যাবো মুক্তিযুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন হয়েছিল।’

সবাইকে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, দেশে সুষ্ঠু পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আসুন রাস্তায় না‌মি।’

মানববন্ধনে আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ হিল মাসুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছি‌লেন। 

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি