গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এক সুতোয় গাঁথা : গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৯:১২আপডেট : ১৮ জুন ২০২১, ২১:১৯

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সুতোয় গাঁথা মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে।

আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, খালেদা জিয়া মুক্ত হলে আমরা সবাই মুক্তি পাবো। সেই কাজটা আমাদেরই করতে হবে। স্লোগান দিয়ে হবে না। গলার জোর নয়, মনের জোর বাড়াতে হবে। যেটা করা দরকার, সেটাই করতে হবে।

গুম-খুনের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, গুম কেন হয়, কারা হয়, সরকার জানে। সরকার বলে না, যদি নিজেরা গুম হয়ে যায়, সেই ভয়ে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্রের জন্য একদিন আওয়ামী লীগকেও কাঁদতে হবে। দেশটা কে চালাচ্ছে, এ কথা এখন আওয়ামী লীগের অনেকেও বলছে।

এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্ষমতাসীনদের রক্ষায় দেশে একটি বিশেষ ফোর্স গঠিত হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, পুলিশ, র‍্যাব, নির্বাচন কমিশন এবং আদালতের বিচারপতিদের একটা অংশ নিয়ে আওয়ামী সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছে। ক্ষমতাসীনদের সুরক্ষা দেওয়াই এই ফোর্সের কাজ।

এসএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী