বিএনপিনেতা হান্নান শাহ’র স্ত্রী ফাররুখ সুলতানা মারা গেছেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৭:৩৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:৩৭

বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ’র সহধর্মিণী সৈয়দা ফাররুখ সুলতানা না‌হিদ হান্নান ইন্তেকাল করেছেন। 

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তিনি মারা যান। এদিন বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, নাহিদ হান্নানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

তিনি জানান, নাহিদ হান্নান উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সিএমএইচে বেশ কয়েক দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল শনিবার (১৭ জুলাই) সকালে মহাখালী ডিওএইচএস মসজিদে ও দুপুরে তার গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগটিয়ায় অনুষ্ঠিত হবে। পরে তাকে সেখানে দাফন করা হবে।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের