ওবায়দুল কাদের কাচের ঘরে বসে কথা বলেন: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯:২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জেরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ওবায়দুল কাদের কাচের ঘরে বসে কথা বলেন। তিনি বলেন, “হায়াত-মউত আল্লাহর হাতে। অবশ্যই আমরা তা স্বীকার করি, আল্লাহতায়ালা এও বলেছেন যে তোমরা চেষ্টা করবে।”

সোমবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের আবদুস সালাম হ‌লে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন‌্য বি‌দে‌শে যে‌তে সরকা‌রি বাধার প্রতিবাদে সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, আপনি (ওবায়দুল কাদের) যখন মৃত্যু পথযাত্রী ছিলেন, যখন আপনার বাঁচার কোনও সম্ভাবনা ছিল না, তখন বিদেশ থেকে ডাক্তার, বাইরে থেকে অ্যাম্বুলেন্স এনে আপনাকে চিকিৎসা দিতে নেওয়া হয়েছিল বিদেশে। আর আপনি এখন বড় বড় কথা বলছেন।

তিনি বলেন, আজকে সারা দেশের মানুষ ক্ষোভে জ্বলছে। কারণ, জনমানুষের নেত্রীকে আজ বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির এই নেত্রী বলেন, দেশের ফাঁসির আসামিরা বিমানে গিয়ে চিকিৎসা নিয়ে আসে, আর শুধু খালেদা জিয়ার জন্যই ৪০১ ধারা। আসলে আপনারা ভয় পান বিএনপির কর্মী বাহিনীকে, সেজন্যই তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দিতে চান না।

আ‌য়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ক‌বির বেপারীর সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম মহাসচিব খায়রুল ক‌বির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শি‌রিন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন প্রমুখ।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি