হবিগঞ্জে হামলা: কাল মির্জা ফখরুলের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২১:১২আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২১:১২

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় কাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন সকাল সাড়ে ১১টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। রাতে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দলীয়সূত্র জানায়, বুধবার (২২ ডিসেম্বর) হবিগঞ্জ শহরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত দলের প্রতিবাদ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন মির্জা ফখরুল। সমাবেশে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে হামলার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বিএনপি। এ কারণেই সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিচারের দাবি জানাবেন নেতারা।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় দফতরের একাধিক দায়িত্বশীল।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী