জামায়াত নেতার সঙ্গে ইফতারে সাকি-রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২২, ২২:০১আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২২:০৪

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় একনেতার সঙ্গে এক টেবিলে ইফতার করেছেন বাম-প্রগতিশীল দলগুলোর কয়েকজন নেতা।

শনিবার (১৬ এপ্রিল) গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) একাংশের আয়োজিত ইফতারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অংশগ্রহণ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ অনেকে। এক টেবিলেই তাদের সঙ্গে ইফতারে অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন।

ইফতারে অংশগ্রহণ বিষয়ে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টি ইফতার আয়োজন করেছে। তারা যেকোনও মানুষকেই দাওয়াত দিতে পারে। আর তারা কাকে দাওয়াত দেবে না দেবে না, সেটা তাদের অধিকার। এটা ইফতারের দাওয়াত। কে বসেছিল, সেটা আমি জানি না। আর আপত্তি জানাবার তো কোনও প্রশ্নই নাই।’

ইফতার অনুষ্ঠানে বক্তব্যে বর্তমান সরকার হঠাতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ‘ছোটখাটো ভুল বুঝাবুঝি’ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের ছোট-খাটো ভুল বুঝাবুঝি, ছোট-খাটো বিভেদ সব ভুলে গিয়ে শুধু গণতন্ত্রকে এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমরা সবসময় জাতীয় ঐক্যের কথা বলছি, জাতীয় ঐক্যের ওপরে আমরা অত্যন্ত গুরুত্বারোপ করছি।”

জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এএসএম শামীমের সঞ্চালনায় ইফতারপূর্ব অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির শাহজাহান ওমর, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব ও জাতীয় পার্টির(কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বক্তব্য রাখেন।

ইফতারে এলডিপির রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর মোবারক হোসেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানী আজহারুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, এনডিপির আবু তাহের, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, জমিয়তে উলামায়ে ইসলামের মওলানা মহিউদ্দিন ইকরাম, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, কল্যাণ পার্টির আমিনুল ইসলাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, নওয়াব আলী আব্বাস খান, মাওলানা রুহুল আমীন, মুজিবুর রহমান, সেলিম মাস্টারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ইফতারে অংশ নেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের