আমাদের ছেলে-মেয়েরা কানাডাতে পড়ালেখায় খুব আগ্রহী: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৭:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স টিমের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা সবাই জানি, বাংলাদেশ-কানাডার মধ্যেকার সম্পর্কটা অনেক ডাইভারসিফাই একটা সম্পর্ক। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলেমেয়েরা কানাডা যাচ্ছে।’  

বাংলাদেশের আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (১৪ নভেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স টিমের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সবাই জানি, বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্কটা অনেক ডাইভারসিফাই একটা সম্পর্ক। প্রথমত, বাংলাদেশে আমাদের ২ বিলিয়নের ওপরে রফতানি হয়। সেটা ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে শুল্কমুক্ত সুবিধা—যেটা কানাডা পেয়েছিল, সেটা বিএনপির সময়ে নেগোসিয়েট হয়েছিল। যার কারণে আজকে আমাদের রফতানির একটা ডেসটিনি হয়েছে কানাডা। আমি তখন বাণিজ্যমন্ত্রী ছিলাম, আমি কানাডার সঙ্গে এই নেগোসিয়েট করেছিলাম।’

তিনি বলেন, ‘আমাদের রফতানির বড় একটা জায়গা কানাডা। আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস, যেমন- গম, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য—যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলেমেয়েরা কানাডা যাচ্ছে। সেখানে বাংলাদেশের একটা বড় বংশোদ্ভূত শ্রেণি বাস করছে, যারা কানাডার অর্থনীতি ও সমাজে কনট্রিবিউট করছে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী