আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ২৩:৪৬আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০০:৪২

আবারও বিএনপির সমর্থকদের হাতে পিটুনির শিকার হয়েছেন ‘আসল বিএনপি’র উদ্যোক্তা হিসেবে পরিচিত ক্রীড়ালোকের প্রধান সম্পাদক কামরুল হাসান নাসিমের অনুসারীরা। শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়া পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিএনপির অনুসারীরা নাসিমের সমর্থকদের পিটুনি দেয়।

কামরুল হাসান নাসিম জানিয়েছেন, মিছিলে ১৩ জনকে গুরুতর আহত করেছে। ৬ জন কর্মীকে তারা বন্দি করেছে।

শনিবার রাত ১১ টার দিকে তিনি জানান, আটক হওয়া সমর্থকরা মুক্তি পেয়েছে। এ ঘটনায় কোনও জিডি করেননি তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক গণমাধ্যমকর্মী জানিয়েছেন, নাসিমের অনুসারীদের মিছিলটি ফকিরাপুল মোড় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার সময় কড়াই গোস্ত রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এতে মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়। এ সময় ধাওয়াকারী কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। তাদের হাতে মিছিলকারী কয়েকজন মারধরের শিকারও হন।

এর আগে, ২০১৬ সালেও নাসিমের সমর্থকদের পিটুনি দিয়েছিল বিএনপির অনুসারীরা। সেবার গাড়িতেও আগুন দেওয়া হয়।

শনিবার (২৬ নভেম্বর) নাসিমের অনুসারীদের মিছিলে মাস্কপরা তরুণ-কিশোরদের প্রাধান্য ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে