পুলিশের একশ্রেণি নিজেদের জন্য সরকারকে টিকিয়ে রাখার পরামর্শ দেয়: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৬:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মতো আদালত নিয়ন্ত্রণ করবে না। পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করবে না। পুলিশের একশ্রেণি– যারা লুটপাট করেন, তারা মনে করে শেখ হাসিনা না থাকলে তাদের কী হবে। এ কারণে তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা পরামর্শ দেয়।

সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

গয়েশ্বর বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর আমরা সরকারকে জানাবো কীভাবে তারা পদত্যাগ করবেন। আমরা ঘোষণা দেবো– সেই ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। আর আমাদের প্রস্তুতি আপনাদের মোকাবিলা করে না, বরং পরাস্ত করা।’

সবকিছু সরকারকে জানিয়েই করা হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যা কিছু করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে করবো। বিএনপি তো সর্বহারা পার্টি না বা আড়ালে থাকা দল না যে গোপনে কোনও কিছু করবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) হয় পদত্যাগ করবেন, না হয় পদত্যাগে বাধ্য করবো। ক্ষমতায় যাওয়ার জন্য বাধ্য করবো না, জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য করবো।’

আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

 

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি