এবার হবে সরকার পতনের আন্দোলন: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ গণঅভ্যুত্থান সৃষ্টি করতে প্রস্তুত। আমাদের কর্মসূচি আসবে। আমরা এখন চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছি। কিন্তু আগামী আন্দোলন হবে সরকার পতনের আন্দোলন।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ‘শহীদ ডা. মিলন-গণতন্ত্রের মুক্তি এবং বর্তমান প্রেপ্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডা. মিলন শহীদ হয়েছেন কেন? তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। সে সময় খালেদা জিয়ার আহ্বানে সারা দেশে আন্দোলন ছিল তুঙ্গে। সে সময় এরশাদের পুলিশ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন মিলন। তার মৃত্যুর মধ্য দিয়ে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। এরপর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করে।’

আলোচনা সভায় বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘প্রয়োজনে কয়েক হাজার মানুষ রক্ত দেবে তবু আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবো না। তারেক রহমান চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেবেন। এবার যদি বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দেওয়া হয় তাহলে এরশাদের পতন যেভাবে হয়েছিল সেভাবেই আন্দোলন হবে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. শাহিদুর রহমান, সহসভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল প্রমুখ।

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান