গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিশ্ববাসীকে ধন্যবাদ: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিশ্ববাসীকে ধন্যবাদ জানান তিনি।


রবিবার (২৪ সেপ্টেম্বর) ‘ভোটের অধিকার’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘আমার দেশ আমার অধিকার’ নামে একটি সংগঠন।


শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের সব মানুষ ও বিরোধী দল অবস্থান নিয়েছে। এখন দেশের মানুষ বিশ্বাস করে, এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।’


তিনি বলেন,  ‘বাংলাদেশের বয়স অর্ধশত বছর। যে দেশটি গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশে ৫২ বছর পরেও মানুষকে ভোটাধিকারের কথা বলতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই। মানুষ ভোট দিতে পারে না, মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা রাখে না। এজন্য তারা (জনগণ) এখন রাস্তায় নেমেছে, লড়াই করছে এবং সরকারের পদত্যাগ দাবি করছে।’


দুদু আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসে হতাশ হয়ে বলেছেন, তার ছেলের সম্পদ, ব্যবসা, বাড়ি যদি জব্দ হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাতেও তার বলার কিছু নেই। বাংলাদেশের এমন একজন  প্রধানমন্ত্রী, যে তার সন্তানের সম্পদ রক্ষা করতে পারছে না, নিজের উপদেষ্টাকে রক্ষা করতে পারছেন না। তাহলে তিনি বাংলাদেশকে কীভাবে রক্ষা করবেন? এমন কোনও পরিস্থিতি সভ্য কোনও দেশে হলে, সেই দেশের সরকার প্রধান দ্রুত পদত্যাগ করতেন। অন্যকে রক্ষা করার দরকার নেই, গণতন্ত্র রক্ষা করলেই যথেষ্ঠ ছিল। তাহলে আজকে এই পরিস্থিতি দেশের হতো না।’


গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বিশ্ববাসীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের মানবাধিকার, ভোটাধিকার, গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’


বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের মাতা, তিন বারের প্রধানমন্ত্রী  খালেদা জিয়াকে আপনারা (সরকার) আটকে রাখবেন, আর বড় বড় কথা বলবেন, এটা দেশবাসী মানে না। অনতিবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আসার সুযোগ দিতে হবে। হাজার হাজার মাইল দূরে থেকে তিনি গণতন্ত্রের পক্ষের লড়াইকে তিনি উজ্জীবিত করছেন।’


শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করে নিয়েছেন, তিনি ভালো নাই। তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে পরোক্ষভাবে বোঝা যায়— তিনি  দেশের জনগণ দেশের স্বাধীনতা রক্ষা করতে পারছেন না। যদি না পারেন তাহলে অনতবিলম্বে পদত্যাগ করুন। দেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে দেশকে মুক্ত করুন।’


‘আমার দেশ আমার অধিকার’র সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ জোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
কর অঞ্চল-১৬, ঢাকায় ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু ১৯ সেপ্টেম্বর
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
‘এআই পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক’, ফের সতর্ক করলেন ইলন মাস্ক
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
রাখার জায়গা নেই, চাইলেও আর গাড়ি জব্দ করতে পারছে না পুলিশ
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে