মানুষ অনুভব করছে তাদের মা বন্দি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৩:৪৩আপডেট : ১২ মে ২০২৪, ১৩:৪৩

‘লজ্জাহীন সরকার রাষ্ট্র্রক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দি করে রেখেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘উন্মুক্ত কারাগারে জনগণকে বন্দি করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে, তাদেরও বন্দি করে রাখা হয়েছে। সাজা দিয়ে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আজ মা দিবস। সারা দেশের মানুষ অনুভব করছে, তাদের মা বন্দি।’

রবিবার (১২ মে) শেরেবাংলা নগর জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর রিজভী এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘সেই মা আজ বাইরে থাকলে জনগণের অধিকারের জন্য, গণতন্ত্র ফেরানো জন্য, যারা দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন, তাদের জন্য তিনি সোচ্চার হতেন, সংগ্রাম করতেন। এরশাদের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন খালেদা জিয়া। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি আন্দোলন করইে যাচ্ছেন। আর এ জন্য তার ওপর নির্মম নির্যাতন চলছে। বিশ্ব মা দিবসে তার আশু সুস্থতা এবং সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

এ সময় আরও ছিলেন– জাতীয়তাবাদী মহিলা দলে সভাপতি আফরোজা আব্বাস, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাহিনুর নার্গিস, সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ সুরাইয়া বেগম, সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি, হাসিনা আলম হাসি, খালেদা আলম প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস