জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৯:৫৬আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৯:৫৬

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। দেশে এখনও গণতন্ত্র ফেরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, ‘জনগণ তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ‘পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করবো।’ 

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক।

এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, সাজ্জাদ হোসেন মোল্লা, মিরপুর থানা বিএনপি আহ্বায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, রুপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, বিএনপি নেতা হাজী আবু তৈয়ব, পল্লবী ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি