প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান চুন্নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ২০:৪৬আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২১:০৩

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সংলাপের তাগিদ দিযেছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এজন্য সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী দিনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর অনেক দায়িত্ব। প্রধানমন্ত্রী অনুরোধ করবো কে কী বললো, কী সমালোচনা করলো এগুলোর ঊর্ধ্বে উঠে সব রাজনৈতিক দলকে নির্বাচনের বিষয়ে এক টেবিলে আলোচনা করার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান জানান, দেশের মানুষ এ জিনিসটা চাচ্ছে।

বিএনপি প্রতি তিনি বলেন, আর বিরোধী দল... মাঠে যে আছে বিএনপিসহ তাদের বলবো আপনারাও আল্লাহর ওয়াস্তে জনগণের দিকে তাকিয়ে শর্ত বাদ দিয়ে, পূর্বশর্ত না করে শর্তগুলো টেবিলে এসে আলোচনা করেন। জাতীয় পার্টির মহাসচিব হিসাবে এটা আমাদের বলার দায়িত্ব। আমরা পাঁচ বছর বিরোধী দলে ছিলাম, একসঙ্গে অনেক বছর কাজ করেছি। আওয়ামী লীগের সঙ্গে জোটও করেছিলাম, তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। তাই আমরা সেই প্রেক্ষিতে বলবো সংলাপের পরিস্থিতি..।

২৮ অক্টোবর পুলিশ নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এগুলো সহ্য হয় না। এ আন্দোলনের কারণে বেশ কয়েকজন নিরহ মানুষও মারা গেছে। এটাও গ্রহণযোগ্য না। আবার রবিবার-সোমবার রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছেন।

চুন্নু বলেন, বড় দল হিসাবে আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্ব হচ্ছে জনগণের দিকে তাকিয়ে দফা, ইগো বাদ দিয়ে এক টেবিলে বসে আলোচনা করে... ইচ্ছে করলে এক টেবিলে বসে সংবিধানের মধ্যে থেকে একটা পথ বের করতে পারি যে একটা নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব। সেই কাজে যাতে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নেন এ দাবি জাতীয় পার্টির পক্ষে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি এক দফাতে বিশ্বাসী না। জাতীয় পার্টি বিশ্বাসী সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি