পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেওয়া যায় না: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ০৫:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৪১

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘পাহাড়ে বিশেষ করে বান্দরবনে কুকি চিন যে সব কর্মকাণ্ড করছে এবং করেছে, তা সন্ত্রাসী কার্যকলাপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুরো বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সরকারকে দেখতে হবে।’

রবিবার (৭ এপ্রিল) বিকালে ঢাকা থেকে ফিরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘তাদের (কুকি চিন) কোনও ন্যায্য দাবি থাকলে কথাবার্তা বলে মীমাংসা করে নেওয়া যেতো। কিন্তু তারা গত কয়েকদিন ধরে যা করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি আরও বলেন, ‘তারা এখন আত্মসমর্পণ করে আলোচনার টেবিলে গেলেও কোনও লাভ হবে না। তারা যদি সেই অবস্থানে থাকতো তাহলে আমাদের কাছে গ্রহণযোগ্য হতো।’ এখন সার্বিকভাবে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা বিঘ্নিত না হয়, আস্থাহীনতা তৈরি না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের বলে মনে করেন তিনি।

এ ঘটনায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে জিএম কাদের বলেন, ‘সামান্য এই ঘটনায় যদি সরকারকে হিমশিম খেতে হয়, তাহলে বড় ধরনের বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সে কারণে যেভাবে বলি না কেন, দেশে সুশাসনের অভাব আছে। কারণ হলো জবাবদিহিতা নেই। যেখানে জবাবদিহিতা থাকে সেখানে গণতন্ত্র থাকে।’

এসময় রওশন এরশাদের নাম উল্লেখ না করেই তিনি বলেন, ‘প্রত্যক দলের একটি গঠনতন্ত্র থাকে। তাদের নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন নিতে হয়। কিন্তু একই দলের প্রতীক, লোগো ব্যবহার করে বিভিন্ন সমাবেশ করা বেআইনি। এতেই প্রমাণিত হয় জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে।’

এর আগে রংপুর সদর ৩ আসনের সংসদ জিএম কাদের রংপুর সার্কিট হাউজে এসে পৌছলে জেলা প্রশাসক মোবাশ্বের হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, আব্দুর রাজ্জাকসহ দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

/ইউএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে