সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১

নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা এবং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম ঐক্যের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “স্বাধীনতার পর বাংলাদেশে যে কয়টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার মধ্যে বেশির ভাগ কমিশন ক্ষমতাসীন দলের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। স্বাধীন নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার কোনও কাজ করে নাই।"

তাদের দাবি, নির্বাচনে কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে এবং আন্দোলনরত সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ২০২২ সালের নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিবি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আহ্বায়ক আবুল কালাম আজাদসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি