‘কোথাও নারীরা নিরাপদ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৫ আগস্ট ২০২২, ১৭:০৮আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৭:৪৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতা ও শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী বলেছেন, ঈগল পরিবহনে রোমহর্ষক ডাকাতি ও গণধর্ষণ সামাজিক নৈরাজ্যের বহিঃপ্রকাশ। পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে ধর্ষণ ও বর্বর নারী নিপীড়ন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ঘরে-বাইরে, সড়ক-মহাসড়ক,  গণপরিবহন- কোথাও নারীরা নিরাপদ নয়।’

শুক্রবার (৫ আগস্ট) শ্রমজীবী নারী মৈত্রীর কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি উল্লেখ করেন, দেশে ধর্ষণ ও নারীর ওপর বর্বর নির্যাতন-নিপীড়ন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কদর্য পুরুষতান্ত্রিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নিপীড়ন বাড়িয়ে তুলেছে। এসব অপরাধের তদন্ত, অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারেও সংশ্লিষ্ট বাহিনী ও প্রতিষ্ঠানের রয়েছে সীমাহীন উদাসীনতা।

তিনি সামাজিক এসব অনাচার-অপরাধের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগসহ জনগণের সম্মিলিত প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদা বেগম, যুগ্ম সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, রোকসানা আকতার, বিলকিস বেগম, বৃষ্টি আক্তার প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
সংকট সমাধানে সরকারকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান সাইফুল হকের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
সর্বশেষ খবর
শেনজেন ভিসা থাকলেও যুক্তরাজ্য হয়ে ইউরোপ যেতে এই ভুল করবেন না
শেনজেন ভিসা থাকলেও যুক্তরাজ্য হয়ে ইউরোপ যেতে এই ভুল করবেন না
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত
ইস্টার সানডে বোমা হামলায় ১৫ জনের সাজা দিলো শ্রীলঙ্কার আদালত
সারের ১৫ ডিলার কারাগারে
সারের ১৫ ডিলার কারাগারে
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’