সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৩, ২০:০৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২০:৩৩

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে ইসলামী ঐক্যজোট। তবে দিনের ভোট দিনে অনুষ্ঠান, কালো টাকা ও পেশীশক্তি বন্ধের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। সোমবার (২০ নভেম্বর) বিকালে  জাতীয় প্রেস ক্লাবে  এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব  মুফতি  ফয়জুল্লাহ।

মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী, প্রস্তুতির সময় কম বিবেচনায় তফসিল পুনর্বিন্যাসের জন্যও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামী ঐক্যজোট কোনও সময় বিনা চ্যালেঞ্জে ফাঁকা ময়দানে গোল দেওয়ার সুযোগ কাউকে দেয়নি, ভবিষ্যতেও দেবে না।’

তিনি বলেন,  ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে ইসলামী ঐক্যজোট নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে। কমিশন প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। তাই দিনের ভোট দিনে অনুষ্ঠান, কালো টাকা ও পেশীশক্তি বন্ধের কঠোর ব্যবস্থা নেওয়া হলে ইসলামী ঐক্যজোটের মজলিসে শুরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।’

সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী, স্বল্প সময়ের মধ্যে প্রার্থীদের নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করা বেশ কঠিন হবে। ঘোষিত তফসিল পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গ্রেফতার বন্ধ এবং গ্রেফতারকৃত আলেম ও নেতাদের মুক্তি দিয়ে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। এছাড়া আরও  উপস্থিত ছিলেন— দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সচিব মাওলানা আনসারুল হক ইমরান, ছাত্র বিষয়ক সচিব মাওলানা খোরশেদ আলম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা আবারও গ্রেফতার
সর্বশেষ খবর
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড এড়ানো এত কঠিন কেন?
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত