নির্বাচনই গণতন্ত্রের মুক্তির উপায়: শাহাদাত হোসেন সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৪, ২২:০২আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ২২:০২

১২-দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে অংশগ্রহণ নির্বাচনই একমাত্র উপায়। ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ সংস্কারকাজ শেষে দ্রুত নির্বাচন দেওয়াই শ্রেয়। শেখ হাসিনার ফ্যাসিজমের পতনের পর দেশের জনগণ এখন নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন।’

শুক্রবার (৩০ আগস্ট) লক্ষ্মীপুরের ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সোন্দড়া, নারায়ণপুরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই ত্রাণ বিতরণকালে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

সেলিম বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। আমরা বন্যাপীড়িতদের পাশে আছি এবং আমাদের সাধ্যমতো আমরা তাদের সহযোগিতা করছি।’

তিনি অভিযোগ করেন, ‘চলমান বন্যা প্রাকৃতিক বন্যা নয়, এটি মানবসৃষ্ট বন্যা।’

উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মো. ওলি উল্যা চেয়ারম্যানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী