শিল্পাঞ্চলে অস্থিরতা বন্ধে জরুরি পদক্ষেপ নিন: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৭

সাভারের আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘কারখানা বন্ধ করে দেওয়া সংকটের সমাধান নয়।’ শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণসহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মিরপুর অঞ্চলের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বক্তব্য রাখেন।

সাইফুল হক বলেন, ‘কোনও সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারে না। শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ কোনও কায়েমি স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।’ ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সাইফুল হক।

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া দরকার।’ অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালুর দাবিও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও ছিলেন– জামিলুর রহমান ডালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিক, জামাল সিকদার রাজেশ খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
কেমন সংসদ চাই
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি