পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ১৪:০৮ আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:২১

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রতি ইঙ্গিত করে দলটির সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে; দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করেছে। ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ বলেন, ‘কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না।’

তিনি বলেন, ‘প্রথমে ডিজিটাল জুডিসিয়াল ক্যুর চেষ্টা। তারপর একের পর এক অপচেষ্টা—আনসার বাহিনী, ব্যাটারিচালিত রিকশা, নূর হোসেন দিবসে, ‘ট্রাম্প’ কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা; আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের ওপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা।’

ফেসবুক পোস্টে সোহেল তাজ মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা ‘আমার ফাঁসি চাই’ ও ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ নামের দুটি বইও সবাইকে পড়ার অনুরোধ করেন।

পোস্টে বিশেষ দ্রষ্টব্যে তিনি উল্লেখ করেন, ‘নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপাদের চিনি। আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট-পচা নীতি-আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা-গুম-নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।’

/এমআরএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শেখ হাসিনা ফিরতে পারেন—এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার
আজও মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীরা, পরিস্থিতি থমথমে
দুই জেলার যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা ঢাকায় গ্রেফতার 
সর্বশেষ খবর
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
বিদেশে কর্মরত সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ, কোন দেশে কত টাকা?
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া